Terms & Conditions

Dearix (dearix.com) থেকে অর্ডার করলে নিচের শর্তগুলো প্রযোজ্য হবে।

অর্ডার ও মূল্য

  • সব মূল্য বাংলাদেশি টাকায় (৳) দেখানো হয়েছে।
  • অর্ডার করার পর আমরা ফোনে কনফার্ম করি। কনফার্ম না হওয়া পর্যন্ত অর্ডার প্রসেস হয় না।
  • স্টক শেষ হলে বা ভুল মূল্য দেখা গেলে আমরা আপনাকে জানিয়ে অর্ডার পরিবর্তন বা বাতিল করতে পারি।

পেমেন্ট

  • ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ)।
  • ফুল পেমেন্ট: bKash বা Nagad পার্সোনাল নাম্বারে। পেমেন্ট আমরা সাধারণত 1 ঘণ্টার মধ্যে যাচাই করি।

ডেলিভারি

  • চট্টগ্রামে: ডেলিভারি চার্জ ৳80, সময় 1–2 দিন।
  • সারাদেশে (চট্টগ্রামের বাইরে): ডেলিভারি চার্জ ৳130, সময় 2–3 দিন।
  • ডেলিভারি আমরা কুরিয়ার পার্টনারের মাধ্যমে করি। দুর্যোগ বা কুরিয়ার সমস্যায় সময় একটু বেশি লাগতে পারে।
  • ডেলিভারির সময় পণ্য দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে।

রিটার্ন, রিফান্ড ও গ্যারান্টি

পণ্য অব্যবহৃত থাকলে 7 দিনের মধ্যে রিফান্ড বা এক্সচেঞ্জ করা যাবে। বিস্তারিত জানতে আমাদের রিটার্ন পলিসি ও রিফান্ড পলিসি দেখুন। যে পণ্যে কালার গ্যারান্টি উল্লেখ আছে, সেখানে গ্যারান্টির মেয়াদ সংশ্লিষ্ট পণ্যের পেজে দেওয়া আছে।

পণ্যের ছবি ও বর্ণনা

ছবি যথাসম্ভব আসল পণ্যের মতো রাখা হয়। মনিটর ও আলোর কারণে রঙে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।

যোগাযোগ

Dearix, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন / WhatsApp: 01632996810। ফেসবুক: facebook.com/anondik।